দুপুর একটা অবধি ভোট পড়লো ৬১% এর বেশি 

Spread the love

রোজদিন ডেস্ক : 

শেষ দফার নির্বাচনেও ভোট দানের হার বেড়েই চলেছে। দুপুর ১ টা অবধি তা ৬১.১১% হয়েছে। সব বুথেই ভোটারদের ভিড় উপছে পড়ছে।

অন্যদিকে বিএলও / ভিএবি-দের জন্য ন্যুনতম বসার ব্যবস্থা নেই বলে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের ভোট কর্মী শাখার অভিযোগ।

সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন,বহু জায়গায় তাঁদের জন্য চেয়ার টেবিলের ব্যবস্থা ও করা হয়নি।কমিশনের নির্দেশ না থাকা সত্বেও তাঁদের বুথের ১০০ মিটার দূরে বসতে বাধ্য করা হচ্ছে। যা অত্যন্ত অসম্মানজনক। এর জন্য তিনি নির্বাচন কমিশনের অব্যবস্থাকে দায়ী করে ধিক্কার জানান।

অবিলম্বে বিএলও /ভিএবি দের সম্মানের সঙ্গে বসার সুব্যবস্থা করার দাবি জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*