দশে দশ

Spread the love
  1. বৃহস্পতিবারই বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম ১.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২০ ডলার হয়। এর প্রভাবেই ভারতেও জ্বালানির দাম বেড়ে গেল।
  2. ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। নতুন দাম হয়েছে ৩২০২ টাকা। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। ৯৩৯ টাকাই রয়েছে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। ৫ কেজির ছোট যে এলপিজি সিলিন্ডারগুলি ব্য়বহার করা হয়, তার দাম রয়েছে ৩৪৮ টাকা।  ১০ কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দামও ৬৭১ টাকাই রয়েছে আগের মতো।
  3. গত রাতে স্ট্রংরুমের সামনে সম্মুখ-সমরে তৃণমূল-বিজেপি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মুখোমুখি যুযুধান দুই শিবির।
  4. শাখাওয়াত মেমোরিয়ালে মুখোমুখি তৃণমূল-বিজেপি। প্রায় ৪ ঘণ্টা পর বেরোলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেরিয়েই বললেন, স্বচ্ছতা বজায় রাখা জরুরি। মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে। অভিযোগ পেয়ে ছুটে এসেছি। কেন্দ্রীয় বাহিনী প্রথমে ঢুকতে দেয়নি।
  5. ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের স্ট্রংরুমের সামনে উত্তেজনা নিয়ে সংবাদিক বৈঠকেও বসেছিলন সিইও মনোজ আগরওয়াল। তাঁর সঙ্গেই ছিলেন ডিইও নর্থ স্মিতা পাণ্ডে। কমিশনের সাফ কথা, সমস্ত ইভিএম সুরক্ষিত রয়েছে।
  6. গোটা বিষয়ের বিশদ ব্যাখ্যা দিলেন ডিইও নর্থ স্মিতা পাণ্ডেকে। তিনি বলেন, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাতটা বিধানসভার স্ট্রংরুম রয়েছে। সমস্ত প্রার্থী ও তাঁদের এজেন্টদের উপস্থিতিতে কালকেই সমস্ত প্রক্রিয়া শেষ করে স্ট্রংরুম সিল করা হয়েছে সম্পূর্ণভাবে। সেই ছবি বাইরে থেকে দেখাও যাচ্ছে। আজকে আমাদের পোস্টাল ব্যালটের প্রথাগত বিধি মেনেই কাজ হচ্ছিল। পোস্টাল ব্যালট ছিল অন্য ঘরে। পোস্টাল ব্যালটের স্ট্রং রুম ছিল। বিধানসভা ধরে ধরে পোস্টাল ব্যালট আলাদা করার কাজ চলছিল। অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা সেই কাজ করছিলেন। নিয়ম অনুযায়ীই সব কাজ হচ্ছিল। আমরা সব রাজনৈতিক দলকে মেল করেছিলাম। সকাল ১০টায় মেল করা হয়েছে জেলা থেকে। সব প্রার্থী ও এজেন্টদের জানানো হয়েছে। না জানানোর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
  7.  টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে, পশ্চিমবঙ্গে তৃণমূলের ১৫ বছরের শাসনের অবসান ঘটতে চলেছে। টুডে’জ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা বলছে, বিজেপি ১৯২টি আসন পেতে পারে। এই আসন সংখ্যার চেয়ে ১১টি আসন কম বা বেশি হতে পারে। মোট প্রদত্ত ভোটের বিজেপি পেতে পারে ৪৮ শতাংশ ভোট। ৩ শতাংশ কম কিংবা বেশি হতে পারে।
  8. গণনা কেন্দ্রগুলিতে অনুমোদনহীন ব্যক্তির প্রবেশ রুখতেই কিউআর কোড সংবলিত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি অনুমোদিত ব্যক্তির আইডি কার্ডে বিশেষ কিউআর কোড থাকবে, যা স্ক্যান করার পরেই প্রবেশের অনুমতি মিলবে। এই ব্যবস্থা কার্যকর করতে গণনা কেন্দ্রগুলিতে আলাদা স্ক্যানিং পয়েন্ট তৈরি করা হয়েছে।
  9. মধ্যপ্রদেশে জবলপুরের বরগী বাঁধে একটি ক্রুজ ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। ক্রুজে ছিলেন ৩১ জন যাত্রী। তাদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।
  10. হাওড়ার জে এন মুখার্জি রোডের ঘুসুড়ি এলাকায় অবস্থিত একটি জুট মিলের কাছে আগুন লাগে। জুট মিলের কাছে থাকা ২৫ নম্বর গোডাউনে রাখি রাখার বিশাল মজুত আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*