ভোট পরবর্তী হিংসা, দোষীদের গ্রেফতারের নির্দেশ

Spread the love

রোজদিন ডেস্ক : ভোট মিটতেই হিংসায় উত্তপ্ত হয়ে উঠেছে কলকাতা-সহ একাধিক অঞ্চল। রাতের মধ্যেই এই সব হিংসার ঘটনায় যুক্তদের গ্রেফতার করতে বলা হয়েছে। সূত্রের খবর, সিইও এই নির্দেশ দিয়েছেন। এইদিন গড়িয়াহাটে কংগ্রেস অফিসে হামলা হয়। গোলমাল হয় বেহালা-সহ একাধিক অঞ্চলে।
গড়িয়াহাটের ঘটনার প্রতিবাদে আশুতোষ চ্যাটার্জির নেতৃত্বে কংগ্রেস সমর্থকরা গড়িয়াহাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান।
ইভিএম লুঠ নিয়েও টিএমসি গুজব ছড়িয়ে গোলমাল পাকানোর চেষ্টা করছে বলে নির্বাচন দফতরের কাছে খবর।
এই ধরনের ঘটনা হলে তা বরদাস্ত করা হবে না বলে সংশ্লিষ্ট মহলকে সতর্ক করেছেন তাঁরা।
উত্তর দমদমের স্ট্রং রুম সিল হয়নি বলে সিইও কে চিঠি দিয়েছে সিপিএমও। দলের পক্ষে শমীক লাহিড়ি এই চিঠি দেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*