রোজদিন ডেস্ক : রাজ্যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিরোধীরাই বেশি ভোট পেয়েছে বলে জানালেন বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে জমে থাকা চাপা বিক্ষোভই এর কারণ৷ সেই ভোট কোন দল বেশি পেয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে বিজেপি র ঝুলিতে বেশি ভোট গেছে বলে তাঁর কথায় ইঙ্গিত মেলে। টিএমসি যদি ৪০টা ভোট পায়, বিরোধীরা ৬০টি ভোট পেয়েছে বলে অভিজ্ঞ রাজনীতিবিদ অধীর চৌধুরীর ধারণা।
অন্য দিকে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় রাজ্যে বিজেপিই সরকার গড়তে চলেছে বলে আভাস দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তা মানতে নারাজ। এইদিনও তাঁর দাবি, ২২৬ টির বেশি আসন নিয়ে তাঁরাই ক্ষমতায় আসছেন। এক্সিট পোল বিজেপির বানানো বলে তিনি তোপ দাগেন।
এই সব সমীক্ষায় বাম – কংগ্রেসকে প্রায় শূন্যের খাতায় এবারও ফেলে রাখা হলেও দলের নেতারা তা মানতে নারাজ। জনমতেও আভাস মেলে এই দুই দল এবার শূন্যের গেরো কাটিয়ে উঠবে। ফলও ভাল হবে তাদের। এই আশায় আছেন দুই দলের নেতারাও।

Be the first to comment