সাত সকালে স্ট্রংরুমে নজরদারিতে বেলেঘাটার প্রার্থী কুণাল ঘোষ

Spread the love

রোজদিন ডেস্ক : দলনেত্রীর নির্দেশ মেনে শুক্রবার সাত সকালেই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হাজির বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। সেখানে গিয়ে তিনি স্ট্রংরুমের বাইরে থাকা মনিটরে সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি সেখানেই রয়েছেন। তিনি জানান, নেত্রীর নির্দেশের পর পাহারা আরও বাড়ানো হয়েছে। রাতে কর্মীরা ছিলেন। সকাল হতেই আমরা এসেছি। কাল কিছু অভিযোগ ছিল, তাই আমরা ছুটে এসেছিলাম। নিরাপত্তায় কোথাও কোনও ফাঁক থাকছে কিনা সেদিকে আমরা কড়া নজর রেখেছি। এসব করে কিছু লাভ হবে না, তৃণমূলই আবার ক্ষমতায় ফিরছে, বলেও ফের দাবি করেন কুণাল।

বৃহস্পতিবার দলনেত্রীর কড়া নির্দেশের পর স্ট্রংরুমে নজরদারি বাড়িয়েছে তৃণমূল। শহর থেকে জেলা চলছে পালা করে স্ট্রংরুম পাহারা দেওয়ার কাজ। গতকাল রাতে প্রায় সব কেন্দ্রেই কর্মীরা ছিলেন। কাল কিছু অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। ওইখানে কলকাতার সাতটি কেন্দ্রের ইভিএম রাখা হয়েছে। তৃণমূলের অভিযোগ ছিল প্রার্থীদের না জানিয়ে ভিতরে লোকজন ঢুকেছিল। সেই অভিযোগে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটে ধরনায় বসেন তৃণমূলের দুই প্রার্থী কুণাল ঘোষ ও শশী পাঁজা। পরে কমিশনের সঙ্গে আলোচনার পর তারা ধরনা তুলে নেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*