রোজদিন ডেস্ক : বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া বার্তা দিলেন বিদায়ী বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। গতকাল রাতে মুখ্যমন্ত্রী যেভাবে সাখাওয়াত স্কুলে গেছিলেন, তার তীব্র সমালোচনা করে সমাজ মাধ্যমে তিনি বলেন , ভবানীপুর কেন্দ্রের প্রার্থী বিদায়ী মুখ্যমন্ত্রীকে কোন রকম বাড়তি সুবিধা নেওয়া থেকে বিরত থাকতে বাধ্য করা হয়েছে। উনি যতই চেষ্টা করুন না কেন, কোনরকম নিয়ম বহির্ভূত কাজ তিনি করতে পারেননি।
শুভেন্দু অধিকারী আরও বলেন, মুখ্যমন্ত্রী যতক্ষণ স্ট্রংরুম প্রাঙ্গণে ছিলেন, ততক্ষণ তাঁর ইলেকশন এজেন্ট সূর্যনীল দাস নিজে উপস্থিত থেকে ওঁকে কড়া নজরদারি র মধ্যে রেখেছিলেন, যাতে উনি কোন অসৎ উপায় নিতে না পারেন। এই সব নিয়ে ভবানীপুর কেন্দ্রের ভোটারদের তিনি আশ্বস্ত করেন।
উল্লেখ্য, আগামী ৪, মে ভোট গণনা নিয়েও উত্তেজনা তুঙ্গে উঠেছে।

Be the first to comment