- শুক্রবার বিকেল পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের ৪টি বুথে এবং মগরাহাট পশ্চিম কেন্দ্রের ১১টি বুথে পুনর্নির্বাচন করার প্রস্তাব এসেছে। সেই রিপোর্ট পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে। কমিশনের বিবেচনা অনুযায়ী সংশ্লিষ্ট বুথগুলিতে রিপোল হতে পারে। এর পাশাপাশি ফলতা বিধানসভা কেন্দ্রেও ৩০টি বুথে পুনর্নির্বাচনের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে।
-
গণনা কেন্দ্রগুলিতে অনুমোদনহীন ব্যক্তির প্রবেশ রুখতেই কিউআর কোড সংবলিত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি অনুমোদিত ব্যক্তির আইডি কার্ডে বিশেষ কিউআর কোড থাকবে, যা স্ক্যান করার পরেই প্রবেশের অনুমতি মিলবে। এই ব্যবস্থা কার্যকর করতে গণনা কেন্দ্রগুলিতে আলাদা স্ক্যানিং পয়েন্ট তৈরি করা হয়েছে।
- বিভিন্ন জেলায় কাউন্টিং সেন্টারগুলি ঘুরে দেখবেন পুলিশ অবজ়ার্ভার হিমাংশু কুমার লাল, পিএসও যোগেশ কুমার সহ ১০ জন আধিকারিক। সন্ধ্যেবেলা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এসে রিপোর্ট দেবেন।
- গণনার দিন নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশ অবজার্ভারদের। প্রত্যেক রাউন্ড গণনার সময় নিজেদের সশরীরে উপস্থিত থাকতে হবে। পাশাপাশি, হিসাব চেক করতে হবে নিজেদেরই। গণনার হিসাবে এদিক-ওদিক হলে অবজার্ভারদের সেই বিষয়ে উত্তর দিতে হবে।
- কলকাতা শহরের ৭টি স্ট্রং রুমের বাইরেই জারি হলো ১৬৩ ধারা। ৩০ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত জারি থাকবে ১৬৩ ধারা। স্ট্রং রুমের ২০০ মিটারের মধ্যে কোনও জমায়েত করা যাবে না।
- আদালতের নির্দেশে নির্বাচন মিটতেই ইডির তলবে সাড়া দিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন সুজিত বসু।
- দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা এলাকায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি বঙ্গনম্বর ২ নং পঞ্চায়েতের হাশিমনগর এলাকায়।
- মইবুল মোল্লা নামের এক তৃণমূল কর্মীর ইলেকট্রিক রিপিয়ারিং দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ISF-র বিরুদ্ধে। ভাঙড়ের নলমুড়ি এলাকার ঘটনা।অভিযোগ অস্বীকার করেছে ISF।
- চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগে সরকারি হাসপাতালে তাণ্ডব। হাসপাতালে ঢুকে জিনিসপত্র ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে।
- ঝড়ের দাপটে প্রাণ হারাল দশম শ্রেণীর এক ছাত্রী। পারুলিয়া কোস্টাল থানার আব্দালপুর গ্রামের ঘটনা। মৃতের নাম অঙ্কিতা কয়াল, বয়স মাত্র ১৫।
- গয়ায় পিন্ড দান করে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের ৪ জনের। ঘটনায় আহত আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটে সিঙ্গুরের রতনপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ডানকুনিমুখী লেনে।
- মুর্শিদাবাদের লালগোলা থানার অন্তর্গত কানাপাড়া এলাকায় জমি বিবাদের জেরে ভাইয়ের হাতে মৃত্যু হলো দাদার। নিহতের নাম মহম্মদ আমিনুল ইসলাম।
- বৃহস্পতিবারই বিশ্ব বাজারে ক্রুড তেলের দাম ১.৯৬ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১২০ ডলার হয়। এর প্রভাবেই ভারতেও জ্বালানির দাম বেড়ে গেল।
- ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। নতুন দাম হয়েছে ৩২০২ টাকা। গৃহস্থের বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়নি। ৯৩৯ টাকাই রয়েছে ১৪.২ কেজি সিলিন্ডারের দাম। ৫ কেজির ছোট যে এলপিজি সিলিন্ডারগুলি ব্য়বহার করা হয়, তার দাম রয়েছে ৩৪৮ টাকা। ১০ কেজির কম্পোজিট এলপিজি সিলিন্ডারের দামও ৬৭১ টাকাই রয়েছে আগের মতো।
- মধ্যপ্রদেশে জবলপুরের বরগী বাঁধে একটি ক্রুজ ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। ক্রুজে ছিলেন ৩১ জন যাত্রী। তাদের মধ্যে এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার সম্ভব হয়েছে। বাকিদের খোঁজে এখনও চলছে তল্লাশি।

Be the first to comment