সতর্কতা সত্বেও ভাসলো কেন ক্রুজ? প্রশ্ন নর্মদায় দুর্ঘটনায়, মৃত বেড়ে ৯

Spread the love

রোজদিন ডেস্ক : বিলাসবহুল ক্রুজের মধ্যে শিশুকে জড়িয়ে মায়ের দেহ, হৃদয় বিদারক এই দৃশ্যে চোখের জল সামলাতে পারেননি উদ্ধারকারীরাও। জব্বলপুরের বরগি ড্যামের এই মর্মান্তিক ক্রুজ দুর্ঘটনায় এখন অবধি ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রশ্ন উঠেছে গতকাল আবহাওয়া খারাপ হতে পারে পুর্বাভাস থাকা সত্বেও কেন এত জন পর্যটককে নিয়ে ক্রুজ গেল? এই বিষয়ে মধ্য প্রদেশ পর্যটন দফতরের দিকে অভিযোগের আঙুল উঠেছে। সূত্রের খবর, পর্যটন দফতরের ব্যবস্থাপনায় এই সব ক্রুজ চলে। সেখানে কার গাফিলতি ছিল, এই প্রশ্ন তুলেছে বিভিন্ন মহল।
ঘটনাস্থলে পর্যটনমন্ত্রী, পূর্তমন্ত্রী গেছেন। মর্মবিদারী দৃশ্য দেখে তাঁরাও নিজেদের চোখের জল সামলাতে পারেননি।
উদ্ধারকারী দল ডুবে যাওয়া ক্রুজ থেকে এক মহিলার দেহ বার করতে হিমসিম খাচ্ছিলেন। দেখা যায় শিশুসন্তানকে জড়িয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে থমকে যান তাঁরাও।
উল্লেখ্য গতকাল বিকেলে জব্বলপুরে নর্মদা নদীর বরগি ড্যামে এই মর্মান্তিক দুর্ঘটনা হয়। বিভিন্ন রাজ্য থেকে আসা পর্যটকরা এই ক্রুজে ছিলেন। সেখানে এখন শুধুই স্বজন হারানোর হাহাকার। ২২ জনকে উদ্ধার করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*