রোজদিন ডেস্ক : সোমবার রাজ্য জুড়ে ভোটগণনা। তার আগে শনিবার তৃণমূলের সব কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টেয় ওই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে রাজ্যের ২৯১টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের উদ্দেশে প্রয়োজনীয় বার্তা দেবেন অভিষেক। ভোট গণনার সময় এজেন্টদের ভূমিকা কী হবে, কী কী করতে হবে, কোনদিকে খেয়াল রাখতে হবে, সব বুঝিয়ে দেবেন অভিষেক। এসআইআর পর্বের গোড়া থেকেই এই ধরনের একাধিক ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক। ওই সময়ে দলের বিএলএ-১ এবং বিএলএ-২-দের সঙ্গে বৈঠক করেন তিনি।

Be the first to comment