দক্ষিণ ২৪ পরগণার দুই কেন্দ্রে আগামীকাল ১৫টি বুথে পুনর্নিবাচন 

Spread the love

রোজদিন ডেস্ক :

আগামীকাল দক্ষিণ ২৪ পরগণার দুই কেন্দ্রের ১৫টি বুথে পুনর্নিবাচন হবে। নির্বাচন দফতর সূত্রে এই খবর জানা যায়। ওই জেলার মগরাহাট পশ্চিমের ১১টি বুথ ও ডায়মন্ড হারবারের ৪ টি বুথে আগামীকাল সকাল থেকে ভোট গ্রহণ হবে। কঠোর নিরাপত্তায় এই ভোট গ্রহণ হবে বলে জানা যায়।

ওই জেলার ফলতার কোন বুথ নিয়ে আজ পুনর্নিবাচনের খবর মেলেনি। বিজেপি ফলতায় পুরোপুরি নতুন করে নির্বাচনের দাবি তুলেছে।

গতকাল বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন বুথ পরিদর্শনে যান। তাঁর দেওয়া রিপোর্টের ভিত্তিতে কমিশন এই পুনর্নিবাচনের নির্দেশ দিয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*