রোজদিন ডেস্ক : শুক্রবার বিকেলের পর ভবানীপুর কেন্দ্রের স্ট্রংরুম শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে যান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। সেখানে সবকিছু দেখার পর তিনি ফের বৃহস্পতিবারের ঘটনার প্রসঙ্গ টেনে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ইঙ্গিত করে বলেন, একজন প্রার্থী কেন স্ট্রংরুমের সামনে ৪/৫ ঘণ্টা থাকবে? কেন তাদের এত লোকজন এখানে থাকবে? এই নিয়ে কর্তা বা পুলিশ কেন আপত্তি জানায়নি, এমনও প্রশ্ন তোলেন বিদায়ী বিরোধী দলনেতা। তিনি আরও বলেন, আমি এই নিয়ে আর কোনও অভিযোগ জানাচ্ছি না, তবে যা হয়েছে তাতে নির্বাচনী গাউডলাইন ভঙ্গ করা হয়েছে। এদিন শাখাওয়াত মেমেরিয়াল স্কুলে যাওয়ার আগে দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে ঘণ্টাখানেকের বেশি সময় ধরে তিনি বৈঠক করেন।

Be the first to comment