ইডি দিবসে পুরস্কৃত কলকাতায় আইপ্যাক কর্ণধারের বাড়ি তল্লাশিতে যাওয়া অফিসার

Spread the love

রোজদিন ডেস্ক : ইডি প্রতিষ্ঠা দিবসে বিশেষ সাহসিকতার পুরস্কার পেলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রশান্ত চান্ডিলা। গত ৮ জানুয়ারি কলকাতায় আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, অফিসে তল্লাশি অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আজ ইডি প্রতিষ্ঠা দিবসে তাঁকে কলকাতায় “বিরল পেশাদারি সাহসিকতা”-র জন্য সম্মানিত করে বিশেষ পুরস্কার দেওয়া হয়। তবে আইপ্যাকের নাম করা হয়নি। সঞ্চালক বলেন, কলকাতায় এক বিশেষ অভিযানে প্রশান্ত চান্ডিলা ব্যতিক্রমী, পেশাদারি সাহসিকতার পরিচয় দিয়েছেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত তৎপরতায় নিখুঁত পঞ্চনামা তৈরি করেছেন, যা পরে শীর্ষ আদালতের শুনানিতে মূল প্রমাণ হিসাবে কাজে লেগেছে।
উপস্থিত সকলে করতালি দিয়ে তাঁকে অভিনন্দিত করেন।
আজ ইডি-র প্রতিষ্ঠা দিবসে প্রশান্ত চান্ডিলা-সহ পাঁচ আধিকারিককে পুরষ্কৃত করা হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*