সিঙ্গুরে মর্মান্তিক দুর্ঘটনা, এক পরিবারের চারজন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক: হুগলির সিঙ্গুরে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় বাবা মা ও দুই কন্যা প্রাণ হারিয়েছেন।। গয়া য় পিন্ডদান করে ফেরার পথে রতনপুরে জাতীয় সড়কে ডানকুনি মুখী
এক ডাম্পারে তাঁদের গাড়ি ধাক্কা মারে। গাড়িতে নয় জন ই এক পরিবারের সদস্য।।
পুলিশ সূত্রে প্রকাশ নিহতরা হলেন পরিতোষ কীর্তনিয়া (৫৯), তাঁর স্ত্রী কাজল ও দুই কন্যা ফুলি মুখার্জি (৩৩) ও মিঠু বাগ (৩১)।
গাড়ির চালক সহ আরোহীরা সকলেই গুরুতর আহত হন।।
তাঁদের চিকিৎসা চলছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নামে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*