রোজদিন ডেস্ক: মুর্শিদাবাদের রানিনগরের সিপিএম প্রার্থী জামাল হোসেন কে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এর প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।।
তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।
সূত্রে র খবর, গতকাল রাতে লোচনপুর গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের সিপিএমের এজেন্ট রুহুল আমিনকে একা পেয়ে টি এম সি র কয়েকজন মারধর করেন।।দলের অঞ্চল সভাপতি এর নেতৃত্ব দেন বলে অভিযোগ। তাঁকে খুনের হুমকি ও দেওয়া হয়। আজ সকালে প্রার্থী জামাল হোসেন সেখানে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওই সময় টি এম সি নেতা মুজিবুর শেখ তাঁকে তেড়ে যান,এলাকা ছাড়ার হুমকি দেন বলে অভিযোগ।। বলেন, বিধায়ক হলে তবেই যেন তিনি আসেন। জামাল হোসেন পালটা বলেন, বিধায়ক হলেও আসবেন, না হলেও আসবেন। এখানে মুজিবুর শেখের রাজ চলবে না।
তখন মুজিবুর তাঁকে হুমকি দিয়ে জানিয়ে দেন, এখানে তাঁর রাজ ই চলবে।
এর প্রতিবাদে পুলিশের দ্বারস্থ হন জামাল হোসেন।।
এই নিয়ে এলাকায় চর্চা চলছে।

Be the first to comment