- শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মী এবং বিশেষত কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে মিটিং করবেন। বিকেল ৪টে থেকে শুরু হবে ওই মিটিং।
- বিধানসভা নির্বাচনের প্রত্যেকটি গণনাকেন্দ্রের সব টেবিলে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। সেই সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি কলকাতা হাইকোর্ট। শুক্রবার কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূল কংগ্রেস।
- পুরসভা দুর্নীতি মামলায় ইডি-র তলব শুনে, শনিবার এসেছিলেন বিধাননগরের তৃণমূল প্রার্থী সুজিত বসু। সকাল ১০টা ২৬ মিনিটে ইডি অফিসে ঢোকেন তিনি। সন্ধে সাড়ে সাতটা নাগাদ বেরোন তিনি।
- ডায়মন্ড হারবারের ১১৭, ১৭৯, ১৯৪, ২৪৩ বুথে রিপোল হবে বলে জানা যাচ্ছে। অন্যদিকে মগড়াহাট পশ্চিমে ৪৬, ১২৬, ১২৭, ১২৮, ১৪২, ২১৪, ২১৫, ২১৬, ২৩০, ২৩১, ২৩২ নং বুথে পুনর্নিবাচন হতে চলেছে। ফলতার রিপোল নিয়ে চর্চা চললেও এখনও পর্যন্ত তা নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি কমিশন।
- পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্ট্রংরুমের সামনে ব্যাপক উত্তেজনা ছড়াল এগরায়। এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন পটাশপুর বিধানসভার তৃণমূল প্রার্থী পীযূষকান্তি পন্ডা ও তাঁর সমর্থকরা।
- মুর্শিদাবাদের ইসলামপুরে সিপিআইএম এজেন্টকে মারধরের অভিযোগ।
- ভোটগণনা ঘিরে গোটা রাজ্যে উত্তেজনা তুঙ্গে, তার আগেই ইসলামপুরে বোমা উদ্ধার হলো। ইসলামপুরের দাড়িভিট এলাকার ঘটনা।
- বৃহস্পতিবার রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের শংকরপুরে ব্যবসায়ী লালচাঁদ বাদশা (২৭)-র দোকানে বেশকিছু সামগ্রী এবং সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
- পশ্চিমবঙ্গে নির্বাচনের ডিউটি করতে এসে মৃত্যু হলো ভিনরাজ্যের এক পুলিশকর্মী। মৃতের নাম শ্রীনিবাস সিং। তিনি মধ্যপ্রদেশের মাইহার থেকে এসেছিলেন।
- তেলেঙ্গানার নালগোন্ডা জেলায় একটি ফার্মাসিউটিক্যাল অর্থাৎ ওষুধ তৈরির কারখানায় ঘটল রিয়্যাক্টর বিস্ফোরণ। যার জেরে গুরুতর আহত হয়েছেন অন্তত ৯ শ্রমিক। ঘটনাটি ঘটেছে জেলার চিত্যাল মণ্ডলের ভেলিমিনেডু গ্রামের উপকণ্ঠে অবস্থিত ‘নস্ক ল্যাবস’-এর তৃতীয় ব্লকে।

Be the first to comment