রোজদিন ডেস্ক :
কলকাতা উচ্চ আদালত গতকালই খারিজ করে দিয়েছে। এবার ভোট গণনায় কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের বিরুদ্ধে আজ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তৃণমূল। আগামী কাল বিশেষ বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি হবে।
সূত্রের খবর, বিচারপতি পি এস নরসিংহ ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে আগামীকাল সকাল সাড়ে দশটায় এই শুনানি হওয়ার কথা।
এবার ভোট গণনা কেন্দ্রে কাউন্টিং সুপারভাইজার হিসাবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করেছে নির্বাচন কমিশন। প্রথম থেকেই এই সিদ্ধান্তের তুমুল বিরোধিতা করছে তৃণমূল।
গতকাল কলকাতা উচ্চ আদালতের বিচারপতি কৃষ্ণা রাও এই নিয়োগ বৈধ বলে জানিয়ে দেন।
কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় তৃণমূল আজ এর বিরুদ্ধে শীর্ষ আদালতে গেছে।
আগামীকাল শীর্ষ আদালত কি সিদ্ধান্ত নেয়, সব মহল এখন তার অপেক্ষায়।

Be the first to comment