রোজদিন ডেস্ক: বিজেপি প্রার্থী অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী আর এক অভিনেত্রী লাভলি মৈত্র। অভিযোগ, কালিকাপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের সাহেবপুর প্রাথমিক বিদ্যালয়ের ২৬৭ নম্বর বুথে ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথে প্রবেশ করেন বিজেপি প্রার্থী। এই ঘটনাকে ঘিরে শুরু হয় চাপানউতর। তৃণমূলের এজেন্ট ও কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিক্ষোভ দেখানো হলে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। ঘটনায় বেশ কয়েকজন আহত হন।
ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন লাভলি মৈত্র।

Be the first to comment