রোজদিন ডেস্ক: ডায়মন্ড হারবারের আবদালপুরে ঝড়ে গাছ পড়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন দশম শ্রেণির ছাত্রী অঙ্কিতা কয়াল(১৫)। স্থানীয় সূত্রে প্রকাশ, বৃহস্পতিবার সন্ধ্যায় টিউশন পড়ে বন্ধুদের সঙ্গে ফিরছিল কিশোরী। আচমকা ঝড় বৃষ্টি শুরু হলে বন্ধুরা এক জায়গায় দাঁড়িয়ে যায়। অঙ্কিতা সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলে আচমকা ঝড়ের দাপটে একটি নারকেল গাছ তার ওপর ভেঙে পড়ে। স্থানীয় মানুষ তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মৃত বলে ঘোষণা করেন।। এই মর্মস্পর্শী ঘটনা য় এলাকায় গভীর শোক নেমে আসে।

Be the first to comment