রোজদিন ডেস্ক : সোমবার রাজ্য জুড়ে ভোটগণনা। তার আগে শনিবার তৃণমূলের সব কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসতে চলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল ৪টেয় ওই বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে রাজ্যের ২৯১টি কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের উদ্দেশে প্রয়োজনীয় বার্তা দেবেন অভিষেক। ভোট গণনার সময় এজেন্টদের ভূমিকা কী হবে, কী কী করতে হবে, কোনদিকে খেয়াল রাখতে হবে, সব বুঝিয়ে দেবেন অভিষেক। সন্ধের পর জানা যায় শনিবারের ওই ভার্চুয়াল বৈঠকে অভিষেকের সঙ্গে থাকছেন স্বয়ং দলনেত্রীও। শুক্রবার বিকেল ৫টা নাগাদ আচমকাই কালীঘাটে নেত্রীর বাড়িতে আসেন অভিষেক। দুজনের মধ্যে প্রায় আড়াই ঘন্টা একান্তে কথা হয়। তারপর অভিষেক বেরিয়ে যান। এরপরই জানান হয়, অভিষেক একাই নয়, ভার্চুয়াল বৈঠকে থাকছেন নেত্রীও। সেই সঙ্গে কাউন্টিং এজেন্ট ছাড়া দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ পদাধিকারীকেও ওই বৈঠকে থাকতে বলা হয়েছে। এরওরই স্বাভাবিক ভাবে কর্মীদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। দলনেত্রী এখন কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে গোটা শিবির।

Be the first to comment