রোজদিন ডেস্ক: বাণিজ্যিক গ্যাসের বিপুল দাম বৃদ্ধি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানালেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। শুক্রবার সমাজ মাধ্যমে একে তিনি ” ইলেকশন বিল “, বলে মন্তব্য করে খুব শীঘ্রই পেট্রল ও ডিজেলের দাম ও বাড়বে বলে আশঙ্কা ব্যক্ত করেন।
রাহুল গান্ধী বলেন,এক দিনে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৯৯৩ টাকা বৃদ্ধি করা হোল, এটা একদিনে সর্বোচ্চ মূল্য বৃদ্ধি। গত ফেব্রুয়ারি থেকে এই সিলিন্ডারে ১৩৮০ টাকা যেভাবে দাম বেড়েছে, এতে চা এর দোকান,ধাবা,হোটেল, বেকারি, মিষ্টির দোকান ইত্যাদি সব ক্ষেত্রে বিপুল বোঝা বেড়েছে।
এতে সবার ওপর ই চাপ পড়বে।
প্রথম আঘাত এলো গ্যাসের ওপর , এরপর পেট্রল, ডিজেলের ও দাম বাড়বে।
কংগ্রেসের মতে, কেন্দ্রের শাসক দল নির্বাচনে বহু চমক দেয়, তা হয়ে গেলেই নিজের রূপ ধরে।
উল্লেখ্য, বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার প্রতি এক লপ্তে প্রায় হাজার টাকা দাম বাড়ায় হতবাক সাধারণ মানুষ।
শুধু বড় হোটেল, রেস্তোরাঁ না,এর ফলে ছোট ব্যবসায়ী রা বিপুলভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করা হচ্ছে৷
যখন এই সবের আন্তর্জাতিক বাজারে দাম কম থাকে, তখন ও দেশের বাজারে তার দাম না কমিয়ে সরকার লুঠ করে, আর ভোট যেতেই এই ভাবে দাম বাড়ানো হয় বলে বিরোধী রা মনে করেন।

Be the first to comment