রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রাই অসুস্থ হয়ে লক্ষ্ণৌ এর এক হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সন্ধ্যায় সোডিয়াম কমে যাওয়ায় তিনি জ্ঞান হারান। দলের মুখপাত্র অংশু অবস্থি জানিয়েছেন, অজয় রাই কাল সারাদিন দলের কাজে ব্যস্ত ছিলেন, বিমানবন্দরে ও গেছিলেন।
এখন তিনি স্থিতিশীল আছেন। তাঁর অসুস্থতার খবরে দল উদ্বিগ্ন। উত্তর প্রদেশের ভারপ্রাপ্ত অবিনাশ পান্ডে ও লক্ষ্ণৌ যাচ্ছেন বলে জানান।
হাসপাতাল সূত্রে প্রকাশ, তাঁর রক্তচাপ ও বেড়েছে। চিকিৎসক দের একটি দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন
২০২৪ সালে বারানসি কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে সারা দেশের নজর কেড়েছিলেন অজয় রাই। পেয়েছিলেন ভাল ভোটও।
২০২৩ সালে কংগ্রেস তাঁকে উত্তর প্রদেশের সভাপতি করে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ব্যক্ত করেন। গতকাল রাতেই সমাজ মাধ্যমে তিনি ইউ পি র প্রদেশ কংগ্রেস সভাপতির দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এখন অজয় রাই অন্যদের সঙ্গে কথা বলতে পারছেন, তাঁর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Be the first to comment