রোজদিন ডেস্ক: ঝাড়খন্ডে র ধানবাদে কয়লাখনির কাদা য় আটকে শনিবার চার শ্রমিক মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন।
তাঁরা সকলেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক। আটকে পড়া অন্য শ্রমিক দের উদ্ধারের চেষ্টা হচ্ছে। সূত্রে র খবর, শ্রমিকরা খনিতে কাজ করার সময় আচমকা ই ভিজে কয়লার চাঙড় ধসে পড়ে তাঁরা আটকে পড়েন। কয়েকজন বেরোতে পারলেও অনেকে এতে চাপা পড়ে যান। স্থানীয় প্রশাসন, এন ডি আর এফ, বিসিসিএল তাঁদের উদ্ধারের চেষ্টা করছে। চার শ্রমিকের এই মর্মান্তিক মৃত্যু তে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment