রোজদিন ডেস্ক: বুথ ফেরত সমীক্ষা যাই বলুক অসমে জয়ের স্বপ্ন দেখছেন কংগ্রেস নেতৃত্ব।। কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার সহ বিশিষ্ট নেতারা শনিবার গুয়াহাটি তে ছয় দলের জোটের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন।
সূত্রে র খবর, ডি কে শিব কুমার ছাড়া ছত্তিসগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, এ আই সি সি র সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং এই বৈঠকে উপস্থিত ছিলেন।
ডি কে শিবকুমারের দাবি, অসমের মানুষ এবার পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন।। আগামী সোমবার তাঁদের প্রার্থীদের সুরক্ষা দেবেন তাঁরা। শাসক বিজেপি পরাজয় বুঝে তাঁদের প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করছেন বলে দাবি করেন তিনি। বলেন, যদি ওরা জয় নিয়ে নিশ্চিত হোত,তবে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করত না। কংগ্রেস নেতৃত্বাধীন ছয় দলের জোট নিশ্চিত যে অসমে তাঁরা ই নতুন সরকার গঠন করবেন।
বিজেপি এখানে ৮৮ থেকে ১০০ আসন পাবে বলে এক্সিট পোলের বক্তব্য শিবকুমার খারিজ করে দেন।
১২৬ আসনের অসম বিধান সভা য় গত ৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হয়। কংগ্রেসের দাবি, তাঁদের জোট ৭০ থেকে ৭৫ টি আসন পেয়ে সরকার গড়বে।
অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেন, নির্বাচনে মহিলা ভোটার রা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ।। এবার রাজ্যে সরকার বদল হবেই।

Be the first to comment