রোজদিন ডেস্ক : চার বছরের শিশুকে ধর্ষণ করে খুনের নারকীয় ঘটনার প্রতিবাদে শনিবার মুম্বাই – বেঙ্গালুরু হাইওয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। ভোর এলাকায় গ্রামবাসীরা দলে দলে স্থানীয় থানায় বিক্ষোভ দেখাতে জড়ো হন।।বিক্ষোভ কারী দের ছত্রভঙ্গ করতে পুলিশ মৃদু লাঠি চালায়। এই ভয়ংকর অপরাধের জড়িত সন্দেহে ৬৫ বছরের এক শ্রমিক কে গ্রেফতার করেছে। খাবার দেওয়ার প্রলোভন দেখিয়ে সে শিশুটিকে একটি গোয়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে।
এই নৃশংস ঘটনায় পুনে সহ মহারাষ্ট্রে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এই ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। এই নৃশংস অপরাধের জন্য তার মৃত্যুদন্ডের দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষ। পরিস্থিতি থমথমে।

Be the first to comment