- গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে গণনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া বাকিদের প্রবেশ নিষেধ। গণনাকেন্দ্রে ১৬৩ ধারা (পুরোনো ১৪৪ ধারা জারি থাকবে)
- সকাল ৮টার সময়ে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালট কাউন্ট করা হবে। এর পরে ইভিএমের প্রাপ্ত ভোটগণনা শুরু হবে। যদিও কোথাও পোস্টাল ব্যালট না থাকে, সেখানে ইভিএমে প্রাপ্ত ভোটগণনা শুরু হবে।
- গণনাকেন্দ্রে প্রবেশাধিকার ECI.NET-এর মাধ্যমে গণনাকর্মী, প্রার্থী এবং তাঁদের এজেন্টদের জন্য জারি করা QR কোড-ভিত্তিক ফটো আইডির উপর ভিত্তি করে হবে। গণনা পর্যবেক্ষক এবং রিটার্নিং অফিসার ব্যতীত অন্য কোনও ব্যক্তি গণনা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
- রবিবার কর্মীদের একজোট হওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, সবাইকে একজোট হয়ে থাকতে হবে। ভোট লুটের চেষ্টা চলছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
- কালীঘাট থানার নতুন ওসি হলেন বলাই বাগ। চামেলী মুখোপাধ্যায়ের থেকে কালীঘাট থানার ওসি-র দায়িত্ব নেবেন তিনি।
- নোয়াপাড়ায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে উত্তেজনা ছড়ালো নোয়াপাড়ার গারুলিয়ায়। শনিবার রাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে।
- হাওড়া রাজারামতলায় মন্দিরে পুজো দিলেন হাওড়া শিবপুরের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ
- রবিবার ভৈরবস্থান মন্দিরে পুজো দিলেন বাঁকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা।
- মালদার মোথাবাড়ি কাণ্ডে বেশ কয়েক জন তৃণমূল নেতাকে তলব করল এনআইএ। তলব করা হয়েছে সুজাপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিনের নির্বাচনী এজেন্ট আব্দুল রহমানকেও।
- দক্ষিণ দিল্লির গ্রিন পার্কে নিজের বাড়িতে মৃত অবস্থায় উদ্ধার হলেন এক ৩০ বছর বয়সি বিচার বিভাগীয় আধিকারিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ির বাথরুমের ভিতর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
- ঝাড়গ্রাম রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা কয়লা বোঝায় একটি মালগাড়ির একটি ওয়াগন থেকে কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায় রবিবার সকাল আনুমানিক সাড়ে ৯টার সময়। বিষয়টি নজরে আসতেই রেলের তরফ থেকে ঝাড়গ্রাম দমকল বিভাগে জানানো হয়।
- দক্ষিণ দিনাজপুরে দুর্ঘটনার কবলে নির্বাচনী পর্যবেক্ষকের গাড়ি। অবজারভারের গাড়ির ধাক্কায় টোটো চালকের মৃত্যু।
- বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে বালি বোঝাই লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত তিনজন।
- উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার তারালি সীমান্তে বড়সড় সাফল্য সীমান্ত রক্ষীবাহিনী এবং পুলিশের। প্রায় ৯ লক্ষ বাংলাদেশি টাকা-সহ গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম ইলিয়াস গাজি, বাড়ি স্বরূপনগর থানার তারালি এলাকাতেই।
- ভোট গণনার ঠিক আগের দিন, খোদ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিধানসভা কেন্দ্র, ধর্মদমে উদ্ধার হলো বিপুল পরিমাণ বিস্ফোরক ও তাজা দেশি বোমা।

Be the first to comment