চন্দ্রনাথ রথের হত্যায় সিট গঠন

Spread the love

রোজদিন ডেস্ক: শুভেন্দু অধিকারী র আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের নৃশংস হত্যায় সিট গঠন করা হয়েছে। সেখানে সি আই ডি র আধিকারিক রা ও আছেন বলে জানা যায়। আজ সকালে বি এস এফের ডি জি প্রবীণ কুমার ও ঘটনা স্থলে গেছেন। সি আই ডি আধিকারিক রা ও সেখানে গিয়ে পারিপার্শ্বিক তথ্য সংগ্রহ সহ সব কিছু খতিয়ে দেখছেন। গতকাল রাতেই ফরেনসিক বিশেষজ্ঞ রা মধ্যমগ্রামে যান।যে গাড়িতে চন্দ্রনাথ রথ কে গুলি করা হয়, সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন তাঁরা। কারা এই ভয়ংকর অপরাধের সঙ্গে যুক্ত, তা এখন ও পরিস্কার নয়। তৃণমূল এই ঘটনা য় সি বি আই তদন্ত দাবি করেছে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই নির্মম হত্যার নিন্দা করে হত্যাকারী দের গ্রেফতার, শাস্তির দাবি করেছেন। একজন তরুণ কে যেভাবে হত্যা করা হোল, এতে মর্মাহত তিনি।
হত্যার উদ্দেশ্য কি তা নিয়ে এখন ও ধোঁয়াশায় পুলিশ। বিজেপি র একাধিক নেতা এর নেপথ্যে তৃণমূল থাকার অভিযোগ তুলেছেন। অনেকে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি র দিকে। শুভেন্দু অধিকারী কে বার্তা দিতেই তাঁর ঘনিষ্ঠ, আস্থাভাজন এই তরুণ কে হত্যা করা হয়েছে বলে তাঁরা মনে করেন।
শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য প্রমুখ বিশিষ্ট বিজেপি নেতারা নিজেদের হাতে আইন তুলে না নিতে দলীয় কর্মী সমর্থক দের আবেদন করেছেন।
ঘটনা স্থল এখন ও থমথমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*