রোজদিন ডেস্ক :
দল ক্ষমতা থেকে চলে যেতেই অনেকের অভিযোগের আঙুল তাঁর দিকে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রিয় ভাইপো অভিষেক ব্যানার্জির কার্য কলাপেই দলের ভরাডুবির জন্য দায়ী বলে একাধিক নেতা কর্মীই প্রকাশ্যে মুখ খুলেছেন। যা নিয়ে বুধবার কালীঘাটে দলের নতুন বিধায়কদের বৈঠকে ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি দলে শৃঙ্খলা রক্ষা নিয়ে হুঁশিয়ারিও দেন, এমনটাই খবর।
সূত্রের খবর, বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, অভিষেক অনেক লড়াই করেছে। ওঁকে সম্মান জানাতে তিনি উপস্থিত সবাইকে উঠে দাঁড়াতে বলেন। এতে উপস্থিত অনেকেই অস্বস্তি বোধ করেন। যদিও নেত্রীর নির্দেশ অমান্য না করে সকলেই উঠে দাঁড়িয়ে অভিষেককে সম্মান জানান।
সূত্রে র খবর, কেন তিনি পদত্যাগ করেননি, তার ও ব্যাখ্যা দিয়ে মমতা ব্যানার্জি জানান, তাঁদের জোর করে হারানো হয়েছে। আসলে তাঁরা ১৮০ টি আসনে জিতেছেন। মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা না দেওয়াই তাঁর প্রতিবাদ।
বিধানসভার অধিবেশনের প্রথম দিন তিনি সবাইকে কালো পোশাক পরে যেতে বলেন।
বৈঠকে অভিষেক ব্যানার্জিও জানান, তাঁরাই জিতেছেন।
মমতা ব্যানার্জি ইঙ্গিত দেন, তাঁরা এই সব নিয়ে আইনি পথে যাবেন, প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেরও দ্বারস্থ হবেন।

Be the first to comment