রোজদিন ডেস্ক : প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের ফল। শুক্রবার সকালে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা করন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষার প্রায় তিন মাসের মাথায় ফল প্রকাশিত হল।
এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৯ লক্ষ ৫৯ হাজার। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাওয়ারি পাশের হারে প্রথম কালিম্পং। দ্বিতীয় পূর্ব মেদিনীপুর এবং তিন নম্বরে কলকাতা। মেধাতালিকায় প্রথম দশে আছে ১৩১ জন। সভাপতি জানান, সকাল ১০.১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা পর্ষদের ওয়েবসাইট www.wbbsedata.com- থেকে ফল দেখতে পাবেন। সকাল ১০টা থেকেই ক্যাম্প অফিস থেকে মার্কশিট বিতরণ করা শুরু হয়েছে। স্কুলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা তা সংগ্রহ করার পর পড়ুয়ারা নিজেদের স্কুল থেকে রেজাল্ট পেয়ে যাবেন।

Be the first to comment