রাজ্যের সেরা অভিরূপ, মেধাতালিকার প্রথম দশে ১৩১ জন

Spread the love

রোজদিন ডেস্ক : পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় মাধ্যমিকের ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকের মেধাতালিকায় ৯৯.৭১ পেয়ে এক নম্বরে রয়েছে উত্তর দিনাজপুর জেলার সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ ভদ্র। তার প্রাপ্ত নম্বর ৬৯৮। এই বছর মেধাতালিকায় এক থেকে দশের মধ্যে রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী। দ্বিতীয় স্থানে বীরভূমের প্রিয়তোষ মুখোপাধ্যায়। তাঁর নম্বর ৬৯৬। আর ৬৯৫ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে তিন জন। তাঁরা হল দক্ষিণ ২৪ পরগনার সৌর জানা, পূর্ব মেদিনীপুরের অঙ্কন কুমার জানা ও বাঁকুড়ার মৈনাক মণ্ডল।

রাজ্যের প্রথম সারদা বিদ্যামন্দিরের ছাত্র অভিরূপ বলছে সঠিক অনুশীলন ও টাইম ধরে পড়ার জেরেই এই সাফল্য এসেছে। মা ইন্দ্রাণী ভদ্র রায়গঞ্জ হাসপাতালের নার্সিং স্টাফ। অভিরূপের ইচ্ছে আইআইটিতে ভর্তি হওয়ার। সফ্‌টঅয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি তাঁর ঝোঁক। এবার সামনে উচ্চ মাধ্যমিক। আরও বড় লড়াই। এখন থেকেই তার জন্য প্রস্তুত হতে চায় অভিরূপ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*