আরো ১২

Spread the love
  1. আজ বিজেপির নব নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠক। নির্বাচিত হবেন পরিষদীয় দলনেতা তথা রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী।
  2. বৈঠকে যোগ দিতে গতকালই শহরে পা রেখেছেন অমিত শাহ, আজ এলেন রাজনাথ সিং, মোহনচরণ মাঝি।
  3. আগামীকাল ব্রিগেডে শপথ নতুন সরকারের। মুখ্যমন্ত্রী ছাড়াও শপথ নিতে পারেন উপ মুখ্যমন্ত্রী। তবে কোনও কিছুই চূড়ান্ত নয়।
  4. শপথগ্রহণকে ঘিরে কঠোর নিরাপত্তা বলয়। তদারকিতে স্বয়ং কলকাতার নগরপাল অজয় নন্দ।
  5. নবান্ন নয়, নতুন সরকারের পদাধিকারীরা আপাতত বসবেন বিধানসভায়। সেখানে চলছে জোর প্রস্তুতি।
  6. পরীক্ষা শেষ হওয়ার ৮৪ দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফলাফল। পাশের হার ৮৬.৮৩ শতাংশ।
  7. মেধাতালিকায় প্রথম দশে ১৩১ জন। রাজ্যে প্রথম উত্তর দিনাজপুরের অভিরূপ ভদ্র। প্রাপ্ত নম্বর ৬৯৮।
  8. আজই বেলার দিকে স্কুল থেকে মিলবে মার্কশিট, জানালো পর্ষদ।
  9. মাধ্যমিকের সফল পরীক্ষার্থীদের সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  10. হারের পর তৃণমূলে বাড়ছে ক্ষোভ, নির্বাচনে হেরে রাজনীতি ছাড়ার ঘোষণা রাজ চক্রবর্তীর।
  11. চন্দ্রনাথ রথ খুনের তদন্ত চলছে। পরিবারের তরফে অভিযোগের তির তৃণমূলের দিকেই।
  12. বিহারের বিজেপি কোট সরকারের স্বাস্থ্য মন্ত্রী হলেন নিতিশ কুমারের ছেলে নিশান্তকুমার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*