মাধ্যমিকে কৃতিদের অভিনন্দন মমতা ব্যানার্জির, এখনও সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী পরিচয়ই বহাল

Spread the love

রোজদিন ডেস্ক ;
মাধ্যমিকে কৃতিদের যথারীতি শুভেচ্ছা, অভিনন্দন জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজমাধ্যমে তিনি এই বার্তা দেন। এখনও সমাজ মাধ্যমে তাঁর মুখ্যমন্ত্রী পরিচয়ই বহাল। তা পালটানো হয়নি।

গতকাল রাজ্যপাল আর এন রবি বিধানসভা ভাঙার বিজ্ঞপ্তি জারি করেছেন। এর সঙ্গেই পূর্বতন মন্ত্রিসভারও কোন অস্তিত্ব নেই।
আগামীকাল নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। কলকাতায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এসেছেন। আসবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য মন্ত্রী, নেতারা। কাল সকালে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা ও আসবেন এই অনুষ্ঠানে।
ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই উপলক্ষে এখন তৎপরতা তুঙ্গে উঠেছে। বিধানসভা ভবন, মহাকরণ সহ সরকারি ভবনগুলিতেও ব্যস্ততা চরমে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*