- শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠান। আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- শেষবেলার প্রস্তুতি চলছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শুভেন্দুর শপথে কাল ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলায়।
- শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা বেছে নেওয়ার পরে, বাংলার জনগণকে কোটি কোটি প্রণাম জানালেন অমিত শাহ।
- অমিত শাহ বলেন, আমাদের প্রত্যেকের দায়িত্ব মানুষ যাতে নির্বাচনের সময়ে নিজের অভিমত ব্যক্ত করতে পারেন, আর আমি এক্ষেত্রে বাংলার সমস্ত দলের সহযোগিতা চাই। কংগ্রেসেরও কথা বলতে চাই।
- লোকভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পরে লোকভবনে গেলেন তিনি।
- তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন থালাপতি বিজয়। সিপিআই, সিপিএম, ভিসিকে তামিলনাড়ুতে সরকার গড়ার জন্য বিজয়ের TVK-কে সমর্থন করছে।
- নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন ড. অশোক লাহিড়ি
- কলকাতায় এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। শুক্রবার সন্ধ্যায় তিনি কলকাতা এসে পৌঁছন। আগামিকাল বিজেপির শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে যোগ দিতে শহরে এলেন তিনি।
- কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহার বিরুদ্ধে লুক আউট নোটিসের পরে এ বার সম্পত্তির খোঁজ নিতে তৎপর ইডি। শান্তনুর স্ত্রী, ২ ছেলে ও তাঁর নামে কোথায় কী সম্পত্তি আছে তা জানতে একাধিক রেজিস্টার অফিস, আইটি সঙ্গে যোগাযোগ করছেন তদন্তকারীরা।
- কলকাতার এন্টালি থানার একটি খুনের ঘটনায় গ্রেফতার করা হলো নদিয়ার নবদ্বীপের বাসিন্দা দীপক দাস ওরফে ‘নেটো’কে।

Be the first to comment