রোজদিন ডেস্ক: বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে বিশেষ অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার তাঁর দল আওয়ামী লিগের পক্ষে এক বিবৃতিতে এই কথা জানানো হয়। রাজ্যে বিধানসভা নির্বাচনে সব বিজয়ীদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা এই রাজ্য ও ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
প্রসঙ্গত, গত ২০২৪ সালের আগস্ট থেকে ভারতেই আছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। শুভেন্দু অধিকারী এর আগে একাধিকবার বলেছেন, প্রধানমন্ত্রী হিসাবে ই ফের নিজের দেশে ফিরবেন শেখ হাসিনা।
যদিও এখন অবধি তেমন কিছু হয় নি। ভারতে গোপন আস্তানায় আছেন তিনি। এই রাজ্যে ও তাঁর আমলের বহু মন্ত্রী, নেতা আছেন বলে সূত্রে র খবর।
বাংলাদেশের নতুন সরকারের দঙ্গে সুসম্পর্ক রেখে ই চলতে আগ্রহী ভারত সরকার , এমন ই মনে করেন ওয়াকিবহাল মহল

Be the first to comment