ব্রিগেডে জনতাকে মঞ্চের ওপর নজিরবিহীনভাবে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর 

Spread the love

রোজদিন ডেস্ক :

রাজ্যে নির্বাচনী প্রচারে বারবার এসেছেন তিনি, ভয় না, ভরসা জোগানোর আশ্বাস দিয়ে গেছেন। নতুন সরকারের শপথ গ্রহণের দিন আসার প্রতিশ্রুতি ও পালন করেছেন।

শপথ গ্রহণের পর এক অভূতপূর্ব দৃশ্য প্রত্যক্ষ করলো আজ ব্রিগেড। বিশাল মঞ্চের ওপর আচমকাই দুহাত জোড় করে নত হয়ে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন প্রধানমন্ত্রী। সামনের বিশাল জনতার উদ্দেশ্যে তাঁর এই প্রণামে বিস্মিত জনতা, উপস্থিত নেতৃবৃন্দ ও।

রাজ্যে বিজেপি এই বিপুল জয়ে এতটাই আপ্লুত প্রধানমন্ত্রী, এই সাষ্টাঙ্গ প্রণামের মাধ্যমে রাজ্যের জনতাকে শ্রদ্ধা, কৃতজ্ঞতা জানালেন তিনি, এমনটাই মনে করেন অভিজ্ঞ মহল।

উল্লেখ্য, ২০২৪ সালে প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রবেশের দিন ও একই ভাবে তিনি প্রণাম করেছিলেন ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানকে।

আজ অঙ্গ, কলিঙ্গের পর বঙ্গ জয়ে তাঁর এই অভূতপূর্ব সাষ্টাঙ্গ প্রণাম প্রত্যক্ষ করলো সারা দেশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*