- বিশাখাপত্তনমের কৈলাসগিরি পাহাড়ে উন্মোচিত হলো ৬৫ ফুট উচ্চতার এক বিশালাকার ত্রিশূল। VMRDA-র তৈরি এই ত্রিশূল রাতে এলইডি আলোয় ঝলমল করে ওঠে। ঘূর্ণিঝড় ও ভূমিকম্প সহনশীল এই ত্রিশূলের পাশে একটি বিশাল ডমরুও তৈরি করা হয়েছে।
- দপ্তরের দায়িত্ব পেয়ে এ বার দুর্নীতির শিকড় উপড়ে ফেলার প্রতিশ্রুতি দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। সাত দিন সময় চেয়ে মন্ত্রী জানিয়ে দিলেন, যারা দুর্নীতি করেছে, তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা হবে। তাঁর হাতে থাকা খাদ্য এবং সমবায় দপ্তরে কোনও পরিস্থিতিতেই তিনি দুর্নীতি হতে দেবেন না।
- ইডি-র তরফে আদালতে সওয়াল করলেন আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি বলেন, কোভিডের সময় সুজিতদের রেস্টুরেন্ট বন্ধ থাকলেও কোটি টাকার উপর লেনদেন হয়েছে। সুজিত প্রভাবশালী ছিলেন, এখন উনি ছাড়া পেলে তদন্ত প্রভাবিত করবেন বলে ইডির আশঙ্কা।
- ‘NEET’ প্রশ্নপত্র ফাঁস কাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভম খৈরনার নামের এক যুবককে নাসিকের ইন্দিরা নগর এলাকা থেকে আটক করল নাসিক সিটি ক্রাইম ব্রাঞ্চ।
- শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ খুনের তদন্তভার নিয়েছে সিবিআই। তার পরে মঙ্গলবার মধ্যমগ্রামে ঘটনাস্থলে পৌঁছয় সিবিআই টিম।
- পান্ডুয়ার ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকার আচমকাই দলীয় কার্যালয়ের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় কর্মীরা খবর দেন পান্ডুয়া থানায়। খবর দেওয়া হয় দমকলে। সোমবার রাতে ইলছোবা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে পুলিশ।
- মঙ্গলবার সকালে দেশপ্রিয় পার্ক এলাকা থেকে গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার সেল। গর্গকে গ্রেফতারের সময় তাঁর পার্সোনাল সিকিউরিটি অফিসার-এর কাছ থেকে ২৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
- তিলজলার চামড়া কাড়খানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। ঘটনাস্থলে দমকলের চারটি ইজ্ঞিন পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
- সাসপেন্ড বারুইপুর থানার আইসি সমর দে এবং এসআই সুকুমার রুইদাস। বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশ্বজিৎ পালকে মারধরের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তাঁদের।
- অসুস্থ তৃণমূলের বর্ষীয়ান নেতা মদন মিত্র। বর্তমানে তিনি কলকাতার বেলভিউ ক্লিনিকে ভর্তি রয়েছেন।
- গুরুতর অসুস্থ মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বসু। সোমবার সন্ধেয় হৃদরোগে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। প্রথম থেকেই টুটু বসুকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।
- পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন বর্ষীয়ান মাওবাদী নেতা মাধাই পাত্র। অন্য দিকে, এসটিএফের জালে ধরা পড়লেন ঝাড়খণ্ডের দুর্ধর্ষ মাও নেত্রী শ্রদ্ধা বিশ্বাস ওরফে বেলা।
- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের লাকি মারওয়াত এলাকার একটি জনবহুল বাজারে বিস্ফোরণ মঙ্গলবার। ঘটনায় দুই পুলিশ অফিসার-সহ অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

Be the first to comment