তপসিয়ায় অগ্নিকান্ড, আজ বুলডোজার নামিয়ে বাড়ি ভাঙা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : গতকালই আগুন লেগেছিল তপসিয়ার এই বহুতলে। আজ বিকেলেই তা ভাঙার কাজ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী-সহ বিশাল পুলিশ বাহিনীর কড়া নিরাপত্তার ঘেরাটোপে বুলডোজার এনে তা ভাঙার কাজ চলে।
দুপুরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বহুতলটি ভাঙা হবে বলে জানিয়েছিলেন। বিকেলেই কলকাতা পুরসভা, কেএমডিএ-র সহযোগিতায় এই ভাঙার কাজ শুরু হয়।
একদিকে যখন তপসিয়া তিলজলা এলাকায় বহুতল ভাঙার কাজ চলছে, ভবানীপুরের অধিবাসীদের ধন্যবাদ জানাতে তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে অভিনন্দন যাত্রা করছেন।
সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত তপসিয়া তিলজলা এলাকায় অবৈধ নির্মাণের অভিযোগ নতুন নয়। কিন্তু নতুন সরকার ক্ষমতাসীন হওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে অবৈধ তকমা পাওয়া বহুতল বুলডোজার দিয়ে ভাঙার ঘটনা নজিরবিহীন বলে এলাকাবাসী মনে করেন।
বাড়ির মালিক ও কারখানার সুপারভাইজার আজই গ্রেফতার হয়েছেন। এক মহিলাকে উদ্বিগ্ন ভাবে ওই বাড়িতে প্রবেশ করতে দেখা যায়।
একের পর এক বুলডোজার এনে বাড়ি ভাঙার কাজ অব্যাহত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*