রোজদিন ডেস্ক : রাজ্য সরকার বিভিন্ন দফতরে আটকে থাকা দুর্নীতির তদন্তে সিবিআই-কে ছাড়পত্র দিল। প্রাক্তন টিএমসি সরকারের আমলে শিক্ষা, সমবায়, পুর দফতরের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত আটকে রেখেছিল সরকার।
আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান সেই বাধা তুলে নেওয়া হোল।
নিয়ম অনুযায়ী, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট দিতে হলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি/ ছাড়পত্র নিতে হয়। মুখ্যমন্ত্রীর দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্র মন্ত্রী এই অনুমতি দেওয়া আটকে রেখেছিলেন। ফলে দুর্নীতির প্রমাণ থাকলেও বহু আধুকারিকের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ নিতে পারেনি।
এখন সেই বাধা আর রইল না। সূত্রের খবর, এর ফলে শিক্ষা দুর্নীতি, পুর নিয়োগ দুর্নীতি, সমবায়-সহ একাধিক দফতরে দুর্নীতির দায়ে অভিযুক্ত রা এবার সিবিআই তদন্তের মুখে পড়বেন। এই নিয়ে কর্মী আধিকারিক মহলে গুঞ্জন উঠেছে।

Be the first to comment