ইডি দফতরে পুলিশ কর্তা শান্তনু সিংহ বিশ্বাস 

Spread the love

রোজদিন ডেস্ক :

দীর্ঘদিন বেপাত্তা থাকার পর আজ ইডি দফতরে হাজিরা দেব কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। প্রাক্তন মুখ্যমন্ত্রী র ঘনিষ্ঠ বলয়ে থাকা এই পুলিশ আধিকারিক দীর্ঘ দিন কালিঘাট থানার ওসি ছিলেন। তাঁর বিরুদ্ধে বালি পাচার, কয়লা পাচার, কুখ্যাত দুষ্কৃতি সোনা পাপ্পু সঙ্গে যোগাযোগ, এনআরআই কোটায় ভর্তি ইত্যাদি একাধিক অভিযোগ আছে। এর আগে একাধিকবার তাঁকে ইডি ডাকলেও হাজিরা দেননি তিনি। এরপর কার্যত উধাও হয়ে

যান পুলিশ মহলে প্রভাবশালী এই আধিকারিক। তাঁর খোঁজ না পেয়ে লুক আউট নোটিশ জারি করা হয়।

পালাবদলের পর এই বিষয়ে আরও তেড়ে ফুঁড়ে নামে ইডি। শান্তনু সিংহ বিশ্বাসের খোঁজে রাজ্যের নিরাপত্তা অধিকর্তাকেও চিঠি দেওয়া হয়। এরপর আজই দুই আইনজীবীকে সঙ্গে নিয়ে তিনি ইডি কার্যালয়ে এসেছেন।

উল্লেখ্য, সোনা পাপ্পুর খোঁজ করতে গিয়ে প্রভাবশালী ব্যবসায়ী জয় কামদারের সন্ধান পান তদন্তকারীরা। এই সূত্রে নাম আসে শান্তনু সিংহ বিশ্বাসের। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ইডি পাঁচ বার নোটিশ পাঠালেও তিনি যাননি।

অসসমর্থিত সূত্রে প্রকাশ, প্রভাবশালী এই পুলিশ কর্তাকে ঝাড়খন্ডে ধরেছে পুলিশ। যদিও তার সত্যতা জানা যায়নি। ইডি দফতরে তাঁর জেরা চলছে।

অন্যদিকে আসানসোলের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মন্ডলকে কয়লা পাচার মামলায় তলব করে ইডি। তিনি ও বেপাত্তা। তাঁর আয় বহির্ভূত বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। তাঁর খোঁজেও আসানসোলের পুলিশ কমিশনার কে ইডি চিঠি দিয়েছে বলে জানা যায়।

রাজ্যে ক্ষমতায় আসার পর দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নতুন সরকার। পুরানো ফাইল সব খোলা হবে বলে হুঁশিয়ারিও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*