রোজদিন ডেস্ক :
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উচ্চ মাধ্যমিকে প্রথম স্থানাধিকারী আদৃত পাল, ছাত্রীদের মধ্যে প্রথম মেঘা মজুমদারের সঙ্গে আজ ভিডিও কলে কথা বলেন। তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল, শ্রীরামপুর রমেশ চন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী মেঘা মজুমদার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে রীতিমত আপ্লুত। খুশি মুখ্যমন্ত্রী নিজেও।
সমাজ মাধ্যমে এই কথা জানিয়ে তিনি বলেন, দুই পড়ুয়ার এই অসামান্য সাফল্যে তিনি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমে ওরা সারা রাজ্যের পড়ুয়াদের কাছে এক অনুপ্রেরণার দৃষ্টান্ত স্থাপন করেছে।

উচ্চ শিক্ষার পথে এগিয়ে চলার জন্য মুখ্যমন্ত্রী ওদের পাশে থেকে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তাঁর আশা, ভবিষ্যতেও ওরা নিজেদের মেধা ও প্রতিভার মাধ্যমে এই রাজ্য তথা সারা দেশের মুখ উজ্জ্বল করবে।
এর আগে তিনি উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ সব পড়ুয়াকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের উজ্জ্বল ভবিষ্যতের কামনা করেন।

Be the first to comment