রাজ্যের সব বিদ্যালয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হল 

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাজ্যের সব সরকারি, সরকার সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হচ্ছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধান সভা ভবনে জানান, জাতীয়তাবোধ, দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে রাজ্যের সব বিদ্যালয়ে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক হচ্ছে। নবান্নে গিয়ে সরকারিভাবে তিনি এই নোটিশ জারি করবেন। পরে বিদ্যালয় শিক্ষা দফতর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে।

সূত্রের খবর আগামী সোমবার থেকে সব বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত হিসাবে বঙ্কিম চন্দ্র চ্যাটার্জির লেখা এই কালজয়ী গান গাওয়া বাধ্যতামূলক হচ্ছে।

বেসরকারি বিদ্যালয়ে ও যাতে এই ব্যবস্থা নেওয়া হয় এর জন্য আবেদন জানানো হবে বলে মুখ্যমন্ত্রী জানান।

কেন্দ্রীয় শিক্ষা প্রতি মন্ত্রী সুকান্ত মজুমদার নতুন সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছেন।

সমাজ মাধ্যমে তিনি বলেন, “বন্দে মাতরম আমাদের জাতীয় চেতনা, দেশপ্রেম ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য প্রতীক।”

পড়ুয়াদের মধ্যে দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা, ঐক্যবোধ ও জাতীয় মূল্যবোধ জাগিয়ে তুলতে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে তিনি জানান।

নতুন প্রজন্মের মনে দেশপ্রেম ও ভারতীয় সংস্কৃতির প্রতি গর্ব আরও সুদৃঢ় হোক সুকান্ত মজুমদার এই কামনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*