রোজদিন ডেস্ক :
বিধাননগরের ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী গ্রেফতার হলেন। প্রোমোটার কিশোর হালদারের অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। রাজ্যে নতুন সরকার আসার পর গেরুয়া শিবিরের বিজয় মিছিলে তিনি যাওয়ায় অভিযুক্ত কাউন্সিলরের অনুগামীরা তাঁকে মারধর করে বলে অভিযোগ। এর আগে গত বছর ও তাঁকে মারধর করার অভিযোগ করেছিলেন তিনি। তখন পুলিশ কোন ব্যবস্থা নেয় নি। সম্প্রতি ফের এক ই ঘটনা হলে পুলিশে নালিশ জানায় প্রোমোটার কিশোর হালদার। এবার পুলিশ কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে গ্রেফতার করেছে।

Be the first to comment