রোজদিন ডেস্ক :
আদর্শগতভাবে তাঁরা সকলেই বিজেপি বিরোধী। তবে রাজ্যের প্রথম বিজেপি সরকারের বিরুদ্ধে অহেতুক বিরোধিতা নয়, গঠনমূলক বিরোধিতার পথে হাঁটবেন তাঁরা। আজ বিধানসভা অধিবেশনের প্রথম দিন এই ইঙ্গিত মেলে।
বিধান সভায় আজ রথীন্দ্র বসু অধ্যক্ষর কার্যভার নিয়েছেন৷
তাঁকে অভিনন্দন জানান আইএসএফের নওসাদ সিদ্দিকী, সিপিএমের মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিরোধী নেতা শোভন্দেব চ্যাটার্জি রাজ্যে ভোট পরবর্তী হিংসার কথা তুললে বিজেপি বিধায়ক তাপস রায় তীব্র বিরোধিতা করে বলেন, এবার নির্বাচন হয়েছে রক্তপাতহীন। আগের সরকার আবার ফিরলে আবার রক্ত ঝরত। ঘর বাড়ি জ্বালানো, ঘর ছাড়া করা ইত্যাদি হোত।
আই এস এফের নওসাদ সিদ্দিকী তাঁর বক্তব্যর রেশ টেনে বলেন, ২০২১ সালের পর এমন দিন গেছে যে মনে হোত ইস্তফা দেবেন। বিজেপিকে তিনি দরাজ শংসাপত্র দিচ্ছেন না, কিছু ধর্মীয় স্থান আক্রান্ত হয়েছে। এদিকে লক্ষ্য রাখতে তিনি মুখ্যমন্ত্রী, বিজেপিকে আর্জি জানান। আগে সভায় শাসক বিরোধী বক্তব্য রাখা যেত না,সেই দিন আর আসবে না বলে তাঁর আশা।
সিপিএমের মুস্তাফিজুর রহমান অধ্যক্ষকে অভিনন্দন জানিয়ে বলেন, এই সভার গরিমা রক্ষার দায়িত্ব সবার। এই সভায় আগের সরকারের আমলে বাম বিধায়কদের চরম হেনস্থা করা হয়েছে। বিধানসভার ঐতিহ্য রক্ষায় অধ্যক্ষর ভূমিকা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বলে তিনি জানান।
একই সুর শোনা যায় কংগ্রেস, আম জনতা উন্নয়ন পার্টির বিধায়কের মুখেও।

Be the first to comment