রোজদিন ডেস্ক :
আগামী ২১ মে ফলতা উপনির্বাচনে দলীয় প্রার্থীকে এক লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী করার আহবান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আজ রীতিমত আক্রমণাত্মক ছিলেন তিনি। টিএমসি নেতা অভিষেক ব্যানার্জিকে নিশানা করে একের পর এক তোপ দাগেন।
বলেন, গত কয়েক বছর এখানে কি হয়েছে সবাই জানেন। তাঁকে কত অপমান করা হয়েছে, তাঁর কর্মী সমর্থকদের ওপর কি ভাবে চরম অত্যাচার হয়েছে, তা কিছুই তিনি ভোলেননি বলে জানিয়ে দেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথায় অভয়ার ঘটনায় অপরাধীদের আড়াল করেছিলেন তার তদন্ত হবে।
যারা প্রচার মাধ্যম, বিজেপি এমনকি টিএমসি সমর্থকদেরও অত্যাচার করেছে, তার সব হিসাব হবে।
অভিষেক ব্যানার্জির নাম না করে হুঙ্কার দিয়ে বলেন, ভাইপোর সম্পত্তির তালিকা তাঁদের হাতে এসেছে। কোথায় কত বাড়ি, সম্পত্তি কি ভাবে হয়েছে সব জানা যাবে। ভাইপোর পিএ-র কথায় কিভাবে ফলতায় অত্যাচার হয়েছে, সব দেখা হবে। উপস্থিত সবাইকে অপেক্ষা করতে বলেন। আমতলায় টিএমসির রাজপ্রাসাদের মত কার্যালয়।
দীর্ঘ বক্তব্যে একাধিকবার প্রধানমন্ত্রীর উল্লেখ করেন।
ফলতার টিএমসি প্রার্থীকে নাম না করে হুঙ্কার দিয়ে বলেন, কোথায় সেই পুষ্পা? (জাহাঙ্গির!)।
দলীয় প্রার্থী দেবাংশু পন্ডা কে বিপুল ভোটে জয়ী করার আহবান জানিয়ে বলেন, মোদিজির হাত শক্ত করতে হবে। ফলতার জন্য বিশেষ প্যাকেজ হবে বলে জানান।
ভাইপোর জন্য গত দশ বছর এখানে মানুষ ভোট দিতে পারেননি। রাষ্ট্র বিরোধীদের শুন্য করার ডাক দেন।
বারবার জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী, বিজেপির রাজ্য সভাপতি প্রমুখ যা বলেছেন সব কার্যকর করা হবে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০২১ এর পর ভোট পরবর্তী হিংসায় যে ১৯ জনকে ভয়ংকর অপরাধী ঘোষণা করেছিল মানবাধিকার কমিশন, তার মধ্যে ভাইপোর এই জাহাঙ্গিরও ছিল। তিনি যাতে কোন ভাবেই উপনির্বাচনে জয়ী না হন তার জন্য সবাইকে আহবান জানান।
বলেন, তাঁরা বলেন না ডি জে বাজবে। সব কিছু আইনি, সুশৃঙ্খল ভাবে, সৎভাবে হোক তাই চান।
বলেন, মানুষ তো শুধু তাঁদের ক্ষমতায় আনেনি, বিচারও চেয়েছেন, তা সবই হবে। জনসভায় তাঁর সঙ্গে ফলতার প্রার্থী দেবাংশু পান্ডা সহ অন্যরা ছিলেন।
কর্মীসভায় তাঁকে ঘিরে উচ্ছাস ছিল চোখে পড়ার মত। পথেও তাঁকে জনতা উচ্ছসিতভাবে স্বাগত, অভিনন্দন জানান।
আজ তিনি নন্দীগ্রামে যাবেন।

Be the first to comment