রোজদিন ডেস্ক :
বিদেশে গিয়েও প্রধানমন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গের ভোটের কথা! হালকা মেজাজে বললেন ঝালমুড়ির কথাও, নির্বাচনী প্রচারে এসে ঝাড়্গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন তিনি। প্রাক্তন শাসক টিএমসি-র উদ্দেশ্যে তাঁর টিপ্পনী ছিল, তিনি খেলেন ঝালমুড়ি! আর ঝাল লাগলো টিএমসি-র?

আজ সুদূর নেদারল্যান্ডসে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী দেশের পাঁচ রাজ্যের নির্বাচনের প্রসঙ্গ তোলেন। খুশির সঙ্গে বলেন, যখন সাধারণ মানুষের স্বপ্ন সত্যি হয়, তখন গণতন্ত্রের ওপর তাঁদের ভরসা বাড়ে।
উপস্থিত ভারতীয় দের উল্লাস, উচ্ছাস শুনে হালকা মেজাজে মোদিজি বলেন, এখানেও কি ঝালমুড়ি পৌঁছে গেছে?

তাঁর এই কথায় আরও উচ্ছসিত হন ভারতীয় রা। মোদি, মোদি জয়ধ্বনিতে রীতিমত আপ্লুত হতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তিনি আরও বলেন, এবারের এই নির্বাচনে বিপুল হারে ভোট পড়েছে। বিশেষত মহিলারা এবার ব্যাপকভাবে ভোটে অংশ নিয়েছেন।
ছয় দিনের বিদেশ সফরে প্রধানমন্ত্রী প্রথমে সংযুক্ত আরব আমীর শাহিতে যান৷ সেখানে জ্বালানি তেল সংক্রান্ত
সমস্যা নিয়ে বৈঠক করেন। যা ইতিবাচক হয়েছে বলে জানা যায়। এরপর নরওয়ে, সুইডেন ও ইটালি যাবেন তিনি।
স্বাধীনতার পর এবারই প্রথম পশ্চিম বঙ্গের কুর্সি দখল করেছে বিজেপি। প্রধানমন্ত্রীর কথায়, ডবল ইঞ্জিন সরকার। এই জয়ের টিকা পড়ে তাঁর এই বিদেশ সফর আনন্দে ভরপূর বলে রাজনৈতিক মহল মনে করেন।

Be the first to comment