হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার হঠানোর অভিযান শুরু রেলের

Spread the love

রোজদিন ডেস্ক : হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে এবার কড়া পদক্ষেপ করল রেল। রেলযাত্রীদের সুবিধার্থে স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান শুরু হয়েছে। শনিবার রাত প্রায় সাড়ে এগারোটার পর এই অভিযান শুরু হয়। অভিযানে রেলকর্মীদের সঙ্গে ছিলেন আরপিএফের কর্তারাও। আনা হয় একাধিক বুলডোজার। বেআইনি দখলদার হঠাতে চলল বুলডোজার। দীর্ঘদিন হাওড়া স্টেশন সংলগ্ন এলাকায় রেলের বহু জায়গা দখল করে রেখেছিল বেআইনি দখলদাররা। তৈরি হয়েছিল ঝুপরি, অস্থায়ী দোকান। সেসবই এদিন সরিয়ে দেয় রেল। সরানোর আগে আরপিএফের তরফে মাইকিং করে দখলদারদের নিজেদের জিনিসপত্র নিয়ে সরে যাওয়ার অনুরোধ করা হয়। রেলের তরফে জানানো হয়েছে আরও অন্যান্য স্টেশনেও রেলের জমি দখলমুক্ত করার কাজ আপাতত চলবে। সব ক্ষেত্রেই তারা দখলদারদের স্বেচ্ছায় সরে যাওয়ার আবেদন জানিয়েছে। হাওড়া মেইন সেকশনের একাধিক স্টেশনেও এ সংক্রান্ত নোটিশ জারি হয়েছে বলেই খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*