রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের আমলে একাধিক ভি আই পি র নিরাপত্তা য় এবার কাটছাঁট করছে নতুন সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাঁর সাংসদ ভাইপো র নিরাপত্তা আগেই কমানো হয়েছে, এবার কোপ পড়লো বেশ কয়েকজন টি এম সি নেতা, প্রাক্তন মন্ত্রী, সাংসদ, পুলিশ কর্তা প্রমুখের।
শনিবার এই মর্মে নির্দেশিকা জারি করে পরিস্কার জানানো হয়, ভি আই পি দের নিরাপত্তা ব্যবস্থা র পুনর্মূল্যায়ন করা হচ্ছে। সূত্রের খবর, সাংসদ, বিধায়ক হিসাবে প্রাপ্য নিরাপত্তা র বাইরে অতিরিক্ত কিছু মিলবে না। যাঁদের জীবনের ঝুঁকি আছে, তাঁদের ক্ষেত্রে সরকার ভাবনা চিন্তা করে ব্যবস্থা নেবে।
এই সিদ্ধান্ত র আওতায় আছেন প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস, দুই প্রাক্তন ডি জি মনোজ মালবীয়, রাজীব কুমার, সুব্রত বক্সি, কুণাল ঘোষ সহ অনেকে।
প্রয়োজন না হলে শুধু মর্যাদা প্রদর্শনের জন্য যে নিরাপত্তা দেওয়া হবে না, ক্ষমতায় এসেই তা স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার একে একে তা কার্যকর হচ্ছে।
ভোট কুশলি প্রশান্ত কিশোর, আইনজীবী সঞ্জয় বসু প্রমুখের বাড়ির সামনে পুলিশ প্রহরা তুলে নেওয়া হচ্ছে।
পরবর্তী কালে আরও অনেক ভি আই পি ই এই তালিকায় থাকবেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment