রোজদিন ডেস্ক : তোলাবাজির অভিযোগে গ্রেফতার হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সল্টলেকের “ত্রাস” ছোট্ট। মঙ্গলবার বিধাননগর উত্তর থানা গ্রেফতার করে অভিজিৎ পোল্লে ওরফে ছোটকে। অভিযোগ, বিধাননগরের ৩১ নং ওয়ার্ডের অস্থায়ী দোকান থেকে ভয় দেখিয়ে নিয়মিত বিপুল অঙ্কের টাকা আদায় করত সে। দোকান প্রতি হাজার থেকে দু’হাজার টাকা করে নেওয়া হত। তার অত্যাচার৷ জুলুমবাজিতে অতিষ্ঠ ছিলেন ব্যবসায়ীরা। অবশেষে এক অস্থায়ী দোকানদারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হল ছোটকে। মেডিক্যাল পরীক্ষার আজই বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে তাকে।

Be the first to comment