আজ প্রচারের শেষদিনে ফলতায় শুভেন্দুর রোড শো, ময়দানে নেই তৃণমূল

Spread the love

রোজদিন ডেস্ক : ফলতা বিধানসভার পুনর্নির্বাচন আগামী ২১ মে। সেই হিসেবে আজ ১৯ মে মঙ্গলবার ফলতায় শেষ হচ্ছে প্রচার। আজ প্রচারের শেষদিনে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে আসছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন সেখানে রোড শো করবেন মুখ্যমন্ত্রী। ১৫ কিলোমিটার রোড শো করার কথা রয়েছে তাঁর। বিজেপির তরফে চলছে তারই প্রস্তুতি। এদিকে ক্ষমতা হারিয়ে প্রচারে ময়দানেই নেই তৃণমূল। একদা ফলতার ত্রাস তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান ঘরে। মাঝে একদিন তৃণমূল নেতারা এসে পার্টি অফিস খুললেও প্রচারে কাউকে দেখা যায়নি। এমনকী স্থানীয় সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গত ১৫ দিনে ফলতায় ধারেজাছেও যাননি। আগের দিন ফলতায় সভা করতে এসে এই নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, বিশেষ নিরাপত্তা উঠে যাওয়ায় ফলতায় যাচ্ছেন না অভিষেক। কারণ, গোটা রাজ্যে তাঁর বিরুদ্ধে যে ভাবে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সেটা ভালোই টের পাচ্ছেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*