দশে দশ

Spread the love
  1. সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী নিজেই।
  2. ইডি-র হাতে গ্রেফতার সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার।
  3. আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে কুলতলি থেকে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।
  4. কংগ্রেস নেতা ও সাংসদ রণদীপ সুরজেওয়ালাকে সমন পাঠাল অসম পুলিশ। ২৩ মে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে হাজিরার নির্দেশ।
  5. এফআইআর খারিজ করার আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অভিষেক। বিধাননগরে সাইবার সেলে তাঁর বিরুদ্ধে এফআইআর  দায়ের করা হয়েছে। সেই এফআইআর খারিজের আবেদন জানিয়েছেন অভিষেক।
  6. পাঁচ দিনের মধ্যে ফের দাম বাড়ল পেট্রল-ডিজ়েলের। মঙ্গলবার গড়ে দুই জ্বালানিতেই লিটার প্রতি ৯০ পয়সা দাম বাড়িয়েছে তেল সংস্থাগুলি।
  7. দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে গরম ও অস্বস্তিকর আবহাওয়া আরও বাড়বে। কলকাতায় তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে, পশ্চিমের জেলাগুলিতে পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। তবে স্থানীয় বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  8. তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধান নগর পৌর নিগমের ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুশোভন মন্ডল (মাইকেল) গ্রেফতার করে বাগুইহাটি থানার পুলিশ। ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ লক্ষ টাকা তোলা নেওয়ার অভিযোগ।
  9. সোমবার বাগদা এবং পেট্রাপোল থানায় পুলিশ ও বিএসএফের কর্তাদের সঙ্গে সমন্বয় বৈঠক করেন বনগাঁর পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত। বৈঠকে মূলত সীমান্তে দ্রুত কাঁটাতার বসানো, জমি অধিগ্রহণ এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পেট্রাপোল সীমান্তের নিরাপত্তা জোরদার করা নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।
  10. এক নাট্যকর্মীকে বেধড়ক মারধর করে, মুখে মদ ঢেলে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার বোড়াই গ্রামে। বৃহস্পতিবার আক্রান্ত নাট্যকর্মী সৃজিত ঘোষ সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*