হকার উচ্ছেদের বিরোধিতা

Spread the love

রোজদিন ডেস্ক : 
নতুন রাজ্য সরকার ক্ষমতায় এসে বিভিন্ন স্থানে বিনা নোটিশে হকার উচ্ছেদ করায়
ক্ষুব্ধ একাধিক শ্রমিক সংগঠন। এআইইউটিইউসি-এর প্রতিবাদে ১৯ মে লেনিন মুর্তির পাদদেশ থেকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে। হাওড়া শিয়ালদা সোনারপুর ইত্যাদি এলাকায় বিনা নোটিশে হকার উচ্ছেদ করায় অসংখ্য মানুষ পরিবার নিয়ে অসহায় বলে তাঁরা জানান।
কসবায় চাপা উত্তেজনা : বিজেপির বিজয় মিছিল থেকে আক্রমণের জেরে এক তরুণের মৃত্যু নিয়ে কসবায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় লাহার মাঠে মদ্যপান করা নিয়ে বচসা বাধে। পরে বিজেপির বিজয় মিছিল থেকে মদ্যপান এর বিরুদ্ধে প্রতিবাদী চার জনকে আক্রমণ করা হয়। আহত তিনজন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে অর্ঘ দাস শেষ নিশ্বাস ফেলেছেন। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা দেখা দিয়েছে। শতরূপ ঘোষ, দীপু দাস প্রমুখ সিপিএম নেতা নিহত যুবকের পাড়ায় যান৷ ৪ মে এই আক্রমণ হলেও পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকার মানুষজন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*